সংসদে আল্টিমেটাম দেওয়া যায় না: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংসদে আল্টিমেটাম দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভোলায় জামায়াত কর্মী গ্রেপ্তার প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

2026-04-07T14:44:44+00:00
2026-04-07T14:44:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৪৪ পিএম   (ভিজিট : ১০০)
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
X

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় , সংসদে দেওয়া সম্ভব নয়। এখানে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও  সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে নিন্দা জানান রফিকুল ইসলাম। তিনি অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে সাওদার মুক্তি দাবি করেন।

এর প্রেক্ষিতে স্পিকার বলেন, এটি কোন পয়েন্ট অফ অর্ডার নয়। এ ব্যাপারে বিরোধীদলের নেতার সাথে কথা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। 

রোববার রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে জামায়াতকর্মী সাওদা সুমিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় স্থানীয় জনমনে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে দলটি।





  বিষয়:   সংসদ অধিবেশন  স্পিকারের বক্তব্য  রফিকুল ইসলাম এমপি  জামায়াত কর্মী গ্রেপ্তার  ভোলা খবর 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy