অস্ট্রেলিয়ায় শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল, সফর ও সেমিনার স্থগিত

অনলাইন ডেস্ক

ধর্ম

বাংলাদেশের ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। পূর্বের বক্তব্য নিয়ে অভিযোগের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্তে তার সব নির্ধারিত কর্মসূচি বাতিল হয়েছে।

2026-04-07T14:50:22+00:00
2026-04-07T14:50:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার অস্ট্রেলিয়ায় শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৫০ পিএম   (ভিজিট : ৭০)
শায়খ আহমাদুল্লাহ
X

শায়খ আহমাদুল্লাহ

এবার বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। 

দেশটির সামাজিক সংহতি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ অবস্থায় সিডনিসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে তাঁর পূর্বনির্ধারিত সব সফর ও সেমিনার বাতিল করা হয়েছে। 

এর কয়েক দিন আগেই একই ধরনের অভিযোগে বাংলাদেশের আরেক বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছিল অস্ট্রেলীয় সরকার।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ও সরকারি সূত্রের বরাতে জানা গেছে, শায়খ আহমাদুল্লাহর অতীতে করা কিছু মন্তব্যকে ‘ইহুদিবিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মূলত এসব পুরোনো ভিডিও ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে আহমাদুল্লাহ গত ৩০ মার্চ অস্ট্রেলিয়া যান। তার অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্য ছিল কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়া ও বক্তব্য দেওয়া। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত চারটি অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন আহমাদুল্লাহ।

তবে আহমাদুল্লাহ একটি গণমাধ্যমকে বলেছেন, গত সপ্তাহে অষ্ট্রলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমি। এরপর একটি জরুরি কাজে দেশে ফিরেছি। এসময় তিনি ভিসা বাতিলের খবরও নিশ্চিত করেন।

আহমাদুল্লাহ জানান, ৬ এপ্রিল, সোমবার সকালে অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হয়েছে মর্মে একটা মেইল পেয়েছেন তিনি।  তবে তার ভিসা বাতিল সংক্রান্ত ইস্যু নিয়ে বিভিন্ন মিডিয়ায় যেভাবে প্রচার হয়েছে, সেরকম সুনির্দিষ্ট কোনো কারণ সেই লেটারে দেখতে পান নি বলে জানান এই ইসলামি বক্তা।

কী কারণে বাতিল হয়েছে এমন প্রশ্নে শায়খ আহমাদুল্লাহ জানান, আইনজীবীর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছিলেন। সেই আইনজীবীর ভিসা বাতিল সংক্রান্ত মেইল আসে এবং ওই আইনজীবী তাকে মেইলটি ফরোয়ার্ড করেছেন।

এদিকে সিডনিভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য ডেইলি টেলিগ্রাফ' শায়খ আহমাদুল্লাহ'র অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিল নিয়ে সম্প্রতি দুইটি প্রতিবেদন প্রকাশ করেছে। উভয় প্রতিবেদনেই তাকে বিদ্বেষমূলক বক্তব্য প্রদানকারী ইসলামি প্রচারক হিসেবে উল্লেখ করা হয়েছে। 

এমনকি অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, যারা ইহুদিবিদ্বেষী বা ইসলামফোবিক (ইসলামবিদ্বেষী) মতাদর্শ ছড়ায়, তাদের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই। মাইগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আমাদের এই ধরনের ভিসা বাতিলের ক্ষমতা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, এর আগে অপর বাংলাদেশি বক্তা মিজানুর রহমান আজহারীর ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল।





  বিষয়:   শায়খ আহমাদুল্লাহ ভিসা বাতিল  অস্ট্রেলিয়া ভিসা নিউজ  ইসলামি বক্তা  আন্তর্জাতিক সংবাদ  মিজানুর রহমান আজহারী  ভিসা সমস্যা 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy