ইরানের ভয়ে বৃহত্তম সেতু বন্ধ করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের হামলায় ভয়ে বাহরাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়ক বন্ধ করল সৌদি আরব।ইরান সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার

2026-04-07T15:32:28+00:00
2026-04-07T15:43:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইরানের ভয়ে বৃহত্তম সেতু বন্ধ করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৩২ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৩:৪৩ পিএম  (ভিজিট : ৭৩)
কিং ফাহাদ সেতু
X

কিং ফাহাদ সেতু

ইরানের হামলায় ভয়ে বাহরাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়ক বন্ধ করল সৌদি আরব। 

ইরান সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটি বাহরাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়কটি বন্ধ করে দিয়েছে।

তেহরান সৌদি আরবের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনাগুলোর আশপাশে পড়ে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।

এদিকে আরও ইরানি হামলার আশঙ্কায় সৌদি আরব জানিয়েছে, তারা কিং ফাহাদ কজওয়ে—প্রায় ১৫ দশমিক ৫ মাইল দীর্ঘ সেতু, যা দেশটির দীর্ঘতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজ। এটি দেশটিকে দ্বীপরাষ্ট্র বাহরাইনের সঙ্গে যুক্ত করেছে—সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy