হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল: ধর্মমন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, ২০২৬ সালের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। হজ প্যাকেজ ও খরচের সমস্ত কার্যক্রম ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।

2026-04-07T16:18:57+00:00
2026-04-07T16:32:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল: ধর্মমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৪:৩২ পিএম  (ভিজিট : ৪৭)
হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল: ধর্মমন্ত্রী
X

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল: ধর্মমন্ত্রী

হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের লিখিত প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকার পবিত্র হজ পালনে খরচের পরিমাণ কমানোর লক্ষ্যে কোনো উদ্যোগ নিয়েছে কি না? নিলে, তা কী? না নিলে পদক্ষেপ নেওয়া হবে কি না?

জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

তিনি বলেন, হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।




  বিষয়:   হজ ফ্লাইট  ধর্মমন্ত্রী  হজ প্যাকেজ ২০২৬  সৌদি আরব হজ  হজ খরচ  হজ কার্যক্রম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy