প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ১২৫)

X
ট্রাম্প-নেতানিয়াহুর কুশপুত্তলিকা
গত শনিবার মেক্সিকো সিটিতে ঐতিহ্যবাহী 'জুডাস পোড়ানো' উৎসবে বিশেষ চরিত্র হিসেবে স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এই উৎসবে প্রতি বছর শয়তানের বিশাল কার্ডবোর্ডের মূর্তি আগুনে পোড়ানো হয়, যা বিশ্বের সব মন্দকে পুড়িয়ে ফেলার প্রতীক হিসেবে বিবেচিত। এ বছর বিশেষভাবে তৈরি একটি মূর্তিতে ট্রাম্প ও নেতানিয়াহুর দুটি মাথা একই শরীরে যুক্ত করে তা আগুনে পোড়ানো হয়।
উৎসবটির ইতিহাস কয়েক দশক পুরনো। এটি যিশু খ্রিস্টের সঙ্গে জুডাস ইসকারিয়টের বিশ্বাসঘাতকতার স্মরণে পালিত হয়। খ্রিষ্টীয় বিশ্বাস অনুযায়ী, জুডাস মাত্র ত্রিশটি রুপার বিনিময়ে যিশুকে ধরিয়ে দেন। এরপর গেথসেমানে বাগানে যিশুকে গ্রেপ্তার করা হয় এবং ক্রুশবিদ্ধ করা হয়।
উৎসবে কুশপুত্তলিকা পোড়ানোর মাধ্যমে সাধারণ মানুষ সমসাময়িক বিশ্বের নেতাদের সম্পর্কে তাদের মতামত প্রকাশ করে।
এ বছর ট্রাম্প ও নেতানিয়াহুকে নির্বাচন করা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং মার্কিন নীতির প্রতি মেক্সিকোর সাধারণ মানুষের প্রতিক্রিয়ার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।