অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত হবে: ডা. জাহেদ

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন হলে বিষয়টি কার্যকর হবে।

2026-04-07T16:30:11+00:00
2026-04-07T16:30:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত হবে: ডা. জাহেদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৩০)
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত হবে: ডা. জাহেদ
X

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত হবে: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুর্নীতির লাগাম টানতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য, সরকারের ভেতর কোনো অনিয়ম হচ্ছে কি না, তা খুঁজে বের করা।”

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বর্তমান সরকার তদন্ত করবে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নিশ্চয়ই করবে। আপনারা জানেন, দুর্নীতি দমন কমিশন এখনো পুনর্গঠিত হয়নি। কমিশন পুনর্গঠিত হলে এসব কাজ তাদের মাধ্যমেই শুরু হবে। দুর্নীতি মানেই কে করেছে, শুধু সেই বিষয় নয়; এই সরকারের সময়েও এ ধরনের কোনো ঘটনা ঘটছে কি না, সেটিও দেখা হবে।’ টোরিকশার ব্যাটারি চার্জে অতিরিক্ত বিদ্যুৎ খরচ এবং এ যান নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘অটোরিকশা অবশ্যই নিয়মের মধ্যে আনতে হবে। এটি শুধু বিদ্যুতের বিষয় নয়; সড়ক নিরাপত্তার সঙ্গেও জড়িত।’

তিনি আরও বলেন, “অনেক চালক প্রশিক্ষিত নয় এবং অনেক যানবাহন প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ। আগে এই যানগুলো অলিগলিতে চললেও এখন প্রধান সড়কে চলাচল করছে, যা ঝুঁকি বাড়াচ্ছে। অনিয়মিত ও ত্রুটিপূর্ণ যানবাহন এভাবে চলতে পারে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার ব্যবস্থা নিচ্ছে।”




  বিষয়:   অন্তর্বর্তী সরকার দুর্নীতি  দুর্নীতি তদন্ত বাংলাদেশ  ডা জাহেদ উর রহমান  দুর্নীতি দমন কমিশন  বাংলাদেশ সরকার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy