মার্কিন হামলায় হাসপাতালে মৃত্যুশয্যায় মোজতবা খামেনি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে তার জ্ঞান নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে

2026-04-07T17:10:28+00:00
2026-04-07T17:10:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কিন হামলায় হাসপাতালে মৃত্যুশয্যায় মোজতবা খামেনি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৭০৮)
মোজতবা খামেনি
X

মোজতবা খামেনি

সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে তার জ্ঞান নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, মোজতবাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু তার জ্ঞান নেই তাই দেশের বর্তমান বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

দ্য টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের একটি গোয়েন্দা প্রতিবেদন উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। সেই গোয়েন্দা নথি তাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা বলেছেন, মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমে চিকিৎসাধীন আছেন। দ্য টাইমসের প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে মোজতবার অবস্থান সম্পর্কে জানা গেলো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদের হামলায় ওইদিন প্রাণ হারান মোজতবার বাবা ও সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনিকে কোমে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি নিহত হওয়ার পর এক মাসের বেশি সময় পার হয়েছে, কিন্তু এখনও তাকে কবর দেওয়া হয়নি।

এদিকে ইরানের কাছে যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। কিন্তু ইরান এটি প্রত্যাখ্যান করে বেশ কিছু দাবি জানিয়েছে। 

দেশটি বলেছে, সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে হবে, হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে তাদের টোল নিতে দিতে হবে, ইরানকে পুনর্গঠন করে দিতে হবে এবং লেবাননের হিজবুল্লাহর ওপর দখলদারদের হামলা বন্ধ করতে হবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy