প্রথমবার ইউরোপীয় প্রতিপক্ষের মাঠে খেলতে যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফিফা প্রীতি ম্যাচে এতদিন এশিয়ার দেশগুলোর বিপক্ষে খেলে আসছে বাংলাদেশ। তাও প্রতিপক্ষ হিসেবে শীর্ষ দল যেমন জাপান বা

2026-04-07T20:32:07+00:00
2026-04-07T20:32:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথমবার ইউরোপীয় প্রতিপক্ষের মাঠে খেলতে যাচ্ছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ফিফা প্রীতি ম্যাচে এতদিন এশিয়ার দেশগুলোর বিপক্ষে খেলে আসছে বাংলাদেশ। তাও প্রতিপক্ষ হিসেবে শীর্ষ দল যেমন জাপান বা সৌদি আরবের মতো দল সেখানে ছিল না। সবশেষ ভিয়েতনাম ছিল শক্তিশালী প্রতিপক্ষ। এবার অবশ্য এশিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে ইউরোপে। তাও সেটা হচ্ছে প্রথমবার। অর্থাৎ ইউরোপের কোনও দেশে প্রতিপক্ষের মাঠে এবারই প্রথম খেলতে যাচ্ছে লাল-সবুজ দল। সান মারিনোর বিপক্ষে ৫ জুন প্রীতি ম্যাচ খেলবে জামাল-হামজাদের বাংলাদেশ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে তা নিশ্চিত করেছে।

ইউরোপে প্রথমবার খেলতে যাওয়ার সুযোগ তৈরি হলেও ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে আগেও খেলেছে বাংলাদেশ। এর আগে ২০০১ সালে নেহরু কাপে ভারতের কোচিতে ইউরোপের বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে খেলেছিল তারা। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল জর্জ কোটানের দল।

বাংলাদেশের মতো সান মারিনো দলও প্রথমবার এশিয়ার কোনও দলের বিপক্ষে খেলবে। তবে ইউরোপের দল হলেও সান মারিনোর ফিফা র‌্যাঙ্কিং আহামরি নয়। সবার শেষে তাদের অবস্থান, ২১১! আর বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে।

ইউরোপের দল বিধায় এই ম্যাচটিকে তাই বাফুফে ঐতিহাসিক বলছে! তবে ৫ জুন ম্যাচটি হবে সান মারিনোতেই।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy