এমবাপে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতেও বেশ কিছুদিন দারুণ ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। টানা পাঁচটি ম্যাচ জিতেছে। কোচ আলভারো আরবেলোয়া এই

2026-04-07T20:59:39+00:00
2026-04-07T20:59:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমবাপে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৪৩)
: ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে কিলিয়ান এমবাপে।
X

: ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে কিলিয়ান এমবাপে।

কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতেও বেশ কিছুদিন দারুণ ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। টানা পাঁচটি ম্যাচ জিতেছে। কোচ আলভারো আরবেলোয়া এই সময় ৪-৪-২ ফরমেশনে আক্রমণে ব্রাহিম দিয়াজকে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে খেলিয়েছেন। কিন্তু এমবাপ্পে ফেরায় তাতে পরিবর্তন আসছে এটা নিশ্চিত। আর সেটা সমস্যা কিনা এমন প্রশ্নে রিয়াল মাদ্রিদ কোচ আরবেলোয়া বলেছেন, ‘এমবাপ্পে এবং ব্রাহিমের খেলার ধরন আলাদা। তাই আমাদের খেলতেও কিছুটা ভিন্নভাবে মানিয়ে নিতে হয়। তবে এমন সমস্যা পেয়ে আমি খুশিই।’

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোস। হাঁটুর চোট থেকে সেরে উঠে এমবাপ্পে শনিবার মায়োর্কার বিপক্ষে আবারও শুরুর একাদশে ফিরেছেন। তবে ওই ম্যাচে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরেছে মাদ্রিদ। তাতে লা লিগার শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তারা ৭ পয়েন্ট পিছিয়ে পড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পে ফেরায় কোচ বলেছেন, 

‘এ ধরনের বড় ম্যাচ ও গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্যই এমবাপ্পে মাদ্রিদে এসেছে। আমি নিশ্চিত, আমরা তার সেরা পারফরম্যান্সই দেখতে পাবো।’

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে ১৩ গোল করেছেন এমবাপ্পে। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোতে মাদ্রিদের জয়ে তিনি খেলতে পেরেছিলেন মাত্র ২১ মিনিট। আরবেলোয়ার মতে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার দৃষ্টিভঙ্গি। দলে এমবাপেকে ফিরে পাওয়াটা আমাদের জন্য বিশাল সৌভাগ্যের। পৃথিবীর এমন কোনো কোচ নেই, যে তাকে নিজের দলে চাইবে না। এমবাপ্পে খুব ভালো করেই জানে রিয়াল মাদ্রিদ কী। সে সবসময় এই ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখেছে। বায়ার্ন ম্যাচের পর আবার আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পারেন।’

অন্যদিকে, বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানিকেও এমবাপ্পের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। আর সেটা ছিল-মাদ্রিদ এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে একসঙ্গে খেলিয়ে ভালো করছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘এটা আমার বিষয় নয়। বিশ্বাস করুন, বায়ার্নকে নিয়েই আমাদের যথেষ্ট ভাবনার বিষয় আছে। মাদ্রিদের সমস্যার সমাধান করার দরকার নেই।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy