মুসলিমবিদ্বেষী স্লোগানের প্রতিবাদ : ইয়ামালের সাহসিকতায় মুগ্ধ ভিনি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ফুটবল মাঠে বর্ণবাদ ও ধর্মবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে এবার এক কাতারে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র ও বার্সেলোনার

2026-04-07T21:25:26+00:00
2026-04-07T21:25:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুসলিমবিদ্বেষী স্লোগানের প্রতিবাদ : ইয়ামালের সাহসিকতায় মুগ্ধ ভিনি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ২৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ফুটবল মাঠে বর্ণবাদ ও ধর্মবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে এবার এক কাতারে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র ও বার্সেলোনার তরুণ বিস্ময়বালক লামিন ইয়ামাল। সম্প্রতি একটি ম্যাচে দর্শকদের করা মুসলিমবিদ্বেষী স্লোগানের বিরুদ্ধে ইয়ামালের প্রকাশ্য প্রতিবাদের ভূয়সী প্রশংসা করেছেন ভিনিসিয়াস জুনিয়র।

গত মঙ্গলবার মিশরের বিপক্ষে স্পেনের এক প্রীতি ম্যাচে গ্যালারি থেকে ভেসে আসে ‘যে লাফাবে না, সে-ই মুসলিম’ এমন আপত্তিকর স্লোগান। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বার্সেলোনার এস্পানিওল ক্লাবের মাঠে। নিজে মুসলিম হওয়ায় এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইয়ামাল। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘কারও ধর্মকে উপহাসের হাতিয়ার বানানো অজ্ঞতা এবং বর্ণবাদের শামিল। এটি ব্যক্তিগতভাবে আমাকে লক্ষ্য করে না হলেও একজন মুসলিম হিসেবে আমার কাছে চরম অবমাননাকর ও অসহনীয়।’

ইয়ামালের এই সাহসী অবস্থানের প্রশংসা করে সোমবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন ভিনিসিয়াস। দীর্ঘদিন ধরে বর্ণবাদের শিকার হওয়া এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘লামিনের এই বিষয়ে মুখ খোলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা তারকা বা প্রভাবশালী খেলোয়াড়, আমাদের একটি জোরালো কণ্ঠস্বর আছে। আমাদের এক থাকতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আর এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে না হয়।’

ভিনিসিয়াস আরও যোগ করেন, ‘আমরা বিখ্যাত এবং আমাদের অর্থ আছে, তাই অনেক কিছু সামলে নিতে পারি। কিন্তু সাধারণ মানুষ বা কৃষ্ণাঙ্গরা যারা ডালপালা মেলে সবখানে ছড়িয়ে আছে, তাদের সংগ্রাম অনেক বেশি। তাই আমাদের মতো যারা উচ্চকণ্ঠ হতে পারে, তাদের উচিত একসঙ্গে লড়াই চালিয়ে যাওয়া।’

সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেনফিকার বিপক্ষেও বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস। তবে তিনি সাফ জানিয়েছেন, স্পেন, পর্তুগাল বা জার্মানি পুরোপুরি বর্ণবাদী দেশ নয়, বরং এই দেশগুলোতে কিছু বর্ণবাদী মানুষ রয়েছে। এই বৈষম্য নির্মূল করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের বিকল্প নেই বলে বিশ্বাস করেন এই রিয়াল তারকা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy