আপাতত রাজনীতি থেকে দূরে থাকবেন সাকিব?

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

যুক্তরাষ্ট্র প্রবাসী জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান নিজের ক্যারিয়ার নিয়ে সামনে কী করতে চান তা পরিস্কার করে

2026-04-07T21:28:51+00:00
2026-04-07T21:30:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আপাতত রাজনীতি থেকে দূরে থাকবেন সাকিব?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:২৮ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৯:৩০ পিএম  (ভিজিট : ৩৭)
: সাকিব আল হাসান (ফাইল ছবি)
X

: সাকিব আল হাসান (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্র প্রবাসী জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান নিজের ক্যারিয়ার নিয়ে সামনে কী করতে চান তা পরিস্কার করে সবাইকে জানিয়ে দিয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, ‘ সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’

রাজনীতি নিয়ে তার পরিস্কার কথা, ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’

এরপর তার শেষ কথা, ‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy