পররাষ্ট্রমন্ত্রীর সফরকে ঢাকা বলছে ‘শুভেচ্ছা সফর’, দিল্লি বলছে ‘সরকারি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘ মেয়াদে সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা নিয়ে বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বৈঠকে বসতে

2026-04-08T11:58:43+00:00
2026-04-08T12:04:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পররাষ্ট্রমন্ত্রীর সফরকে ঢাকা বলছে ‘শুভেচ্ছা সফর’, দিল্লি বলছে ‘সরকারি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ এএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ১২:০৪ পিএম  (ভিজিট : ২৭)
X

পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘ মেয়াদে সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা নিয়ে বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা। ভারত সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠক করবেন দেশটির বাণিজ্য এবং পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গেও।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত খলিলুল রহমানের সফরসূচিতে জানানো হয়, সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বুধবার দুপুর ১টায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে।

পররাষ্ট্রমন্ত্রী বিকেল সাড়ে ৪টায় বাণিজ্য ভবনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং সাড়ে ৫টায় আকবর রোডের একটি ভবনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করবেন।

ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমানের দিল্লি সফরকে ‘শুভেচ্ছা সফর’ বলা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘সরকারি সফর’ হিসেবে বর্ণনা করেছে।
 
তবে সফরের প্রথম দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলোচনার প্রসঙ্গটি এতে উহ্য রাখা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশগ্রহণ করবেন। পথিমধ্যে তিনি দিল্লিতে যাত্রাবিরতি করছেন।

তার সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশই এসব বৈঠককে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছে। ঢাকা-দিল্লির মধ্যকার সহযোগিতার ক্ষেত্রকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ এবং টেকসই পর্যায়ে উন্নীত করতে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে জানানো হয়েছে।
 
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নয়াদিল্লিতে পৌঁছান খলিলুল রহমান এবং হুমায়ুন কবির।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy