প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পিএম (ভিজিট : ৪৭)

X
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত।
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, উভয়পক্ষ আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারে ভারতের সহযোগিতার জন্য খলিলুর রহমান ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উভয়পক্ষ প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সম্মত হয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্যও বাংলাদেশ পক্ষ তাদের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।
আলোচনার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে।
সম্প্রতি ভারত কর্তৃক বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য খলিলুর রহমান মন্ত্রী হরদীপ পুরীকে ধন্যবাদ জানান এবং ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। মন্ত্রী পুরী ইঙ্গিত দেন যে, ভারত সরকার এই অনুরোধটি সানন্দে ও অনুকূলভাবে বিবেচনা করবে।