আইসিসি-এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম সভা করে ফেলেছে। গুরুত্বপূর্ণ কয়েকটি

2026-04-08T21:25:12+00:00
2026-04-08T21:25:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইসিসি-এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি তামিম ইকবাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ৩১)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) নতুন সভাপতি তামিম ইকবাল
X

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) নতুন সভাপতি তামিম ইকবাল

তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম সভা করে ফেলেছে। গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত সেখানে হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সিদ্ধান্ত, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা ও কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বোর্ড প্রধানই। পাশাপাশি আইসিসির পরামর্শক্রমে রাখা হয়েছে বিসিবির প্রধান নির্বাহীকেও।

বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে ছোট বক্তব্যে নিজের তাৎক্ষণিক ভাবনা ও পরিকল্পনার কথা জানান তামিম। সেখানে তিনি উল্লেখ করেন, এই বোর্ডের সদস্যরা ইচ্ছেমতো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। বোর্ডের মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন তানজিল চৌধুরি। অ্যাডহক কমিটির এই সদস্য নাজমুল হাসান পাপনের প্রথম দফার দায়িত্বে ছিলেন বোর্ড পরিচালক।

তানজিল পরে জানান, তাদের প্রথম সভায় কোনো সিদ্ধান্তগুলি হয়েছে। আজকে প্রথমে আসলে একটা সৌজন্য সাক্ষাৎ, আমাদের ইন্ট্রোডাকশন হলো। তারপর যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আমাদের কিছু নিয়মিত কার্যক্রম আছে, সেটাকে বহাল রাখার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। মূলত আমাদের যে ব্যাংকের সিগনেটরি আছে, সেগুলো দুটো গ্রুপে ভাগ করা থাকে- একটা ম্যানেজমেন্ট গ্রুপে এবং আরেকটা বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি।”

“ম্যানেজমেন্টের যেটা, সেটা নিয়মিত, আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন। অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটির যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন, উনি সিগনেটরি হবেন।”

আইসিসি ও এসিসিতে তামিমকে প্রতিনিধি করার ব্যাপারটিও তুলে ধরেন তানজিল,‘ আরেকটি সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে, ক্রিকেট বোর্ড থেকে। সেটা মূলত বাই ট্রাডিশন এন্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা প্রেসিডেন্ট মহোদয় অ্যাটেন্ড করেন। আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবালকে আমরা মনোনীত করেছি। পাশাপাশি যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা নির্বাচিত কমিটি নই বা বোর্ড নই, আইসিসি আমাদেরকে গাইড করেছে যে, এখানে সিইও থাকলে ভালো হয় পদাধিকার বলে। সেটাও আমরা আজকে অনুমোদন করেছি।’

তানজিলের এই কথা থেকে আরেকটি ব্যাপারও পরিষ্কার হয়ে গেছে। আইসিসি যেহেতু এখানে পরামর্শ দিয়েছে তাদেরকে, এই অ্যাডহক কমিটি নিয়েও তাদের আপত্তির থাকার কথা নয়। বিসিবির ক্ষমতায় এই পরিবর্তন এমন সময়ে, যখন ঘরের মাঠে একটি আন্তর্জাতিক সিরিজ দুয়ারে দাঁড়িয়ে। আগামী সোমবারই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। তানজিল জানালেন, সেই সিরিজের প্রস্তুতির খোঁজখবর তারা নিয়েছেন।

“নিউজিল্যান্ড দলের যে সফর, সেটার জন্য যা যা দরকার, প্রস্তুতি যেগুলো দরকার, সেটা নিয়ে আমরা একটা আপডেট নিয়েছি। বিস্তারিত আরও আগামী সভায় এটা নিয়ে আলাপ করব আমরা।আরেকটা সিদ্ধান্ত ছিল আমাদের লিগাল কাউন্সিল নিয়ে। এটার ব্যাপারেও আমরা বিস্তারিত আগামী সভাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy