মিনহাজুল ও আতহার এবার অন্য ভূমিকায়

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

একজন ধারাভাষ্যকার, অন্যজন চাকরি করতেন বিসিবিতেই। তবে আতহার আলী ও মিনহাজুল আবেদীন নান্নুর সবচেয়ে বড় পরিচয় তারা জাতীয়

2026-04-08T21:40:07+00:00
2026-04-08T21:40:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিনহাজুল ও আতহার এবার অন্য ভূমিকায়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:৪০ পিএম   (ভিজিট : ২৩)
আতহার আলী খান ও মিনহাজুল আবেদীন নান্নৃু
X

আতহার আলী খান ও মিনহাজুল আবেদীন নান্নৃু

একজন ধারাভাষ্যকার, অন্যজন চাকরি করতেন বিসিবিতেই। তবে আতহার আলী ও মিনহাজুল আবেদীন নান্নুর সবচেয়ে বড় পরিচয় তারা জাতীয় দলের সাবেক ক্রিকেটার। মিল আছে আরেকটি জায়গায়ও, একসময় তারা ছিলেন জাতীয় দলের নির্বাচক। সেই আতহার ও মিনহাজুল এবার অন্য ভূমিকায়। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন তারাও।

আর টেস্ট মর্যাদা পাওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। অবসরের পর ২০০৫ সালে বিসিবিতে যোগ দেন কোচ হিসেবে। একসময় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। কোচ হিসেবে কাজ করেছেন ঘরোয়া ক্রিকেটেও।

পরে কোচিং জীবন ছেড়ে মিনহাজুল হয়ে যান বিসিবির জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য। নির্বাচক ও প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন এক দশকের বেশি সময়। ২০২৪ সালে তাকে সরিয়ে আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক করে বিসিবি। তবে বিসিবিতে মিনহাজুল থেকে যান অন্য ভূমিকায়। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রোগ্রাম কো–অর্ডিনেটর হিসেবে তার দায়িত্বের মেয়াদ শেষ হয় গত ফেব্রুয়ারিতে।

প্রায় দুই দশক যে বোর্ডের সঙ্গে জড়িয়ে, এখন সেটিই পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের একজন মিনহাজুল। তাঁর আশা আগের ভূমিকাগুলোর অভিজ্ঞতা কাজে লাগবে এখানেও, ‘২০০৫ সাল থেকে আমি বোর্ডে বিভিন্ন ভূমিকায় কাজ করেছি। সবকিছু ভেতর থেকে দেখেছি। আশা করি, এই অভিজ্ঞতা কাজে লাগবে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ সুষ্ঠভাবে নির্বাচন আয়োজন করা।’

বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব পেয়েছে ৩ মাসের জন্য। এই সময়ের মধ্যেই পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে হবে তাদের। নির্বাচনে অংশ নিতে চান মিনহাজুল আবেদীন নিজেও। পরিচালক হিসেবে নিজের অভিজ্ঞতা তিনি কাজে লাগাতে চান লম্বা সময়ের জন্য।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘দীর্ঘদিন কাজ করার কারণে সবার সঙ্গেই আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। সেটা কাজে লাগিয়ে সবাইকে সঙ্গে নিয়ে এমন কিছু কাজ করতে চাই, যেন ছাপ থেকে যায়।’

অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তিনি ছাড়া তাঁর কমিটিতে ক্রিকেটার হিসেবে আছেন শুধু আতহার আর মিনহাজুল আবেদীনই। আতহার অবশ্য এখন আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবেই বেশি পরিচিত।

বাংলাদেশের যেকোনো খেলাতেই শোনা যায় তার কণ্ঠস্বর। পিএসএলে ধারাভাষ্য দিতে বর্তমানে তিনি আছেন পাকিস্তানে, অ্যাডহক কমিটির সদস্য হওয়ার খবর শুনেছেন সেখানে বসেই। মঙ্গলবার অ্যাডহক কমিটির প্রথম সভায় আতহার যোগ দিয়েছেন অনলাইনে।

জাতীয় দলের হয়ে ১৯ ওয়ানডেতে তিন ফিফটি করা আতহার একসময় বিসিবির নির্বাচক কমিটির সদস্য ছিলেন। ২০০৪ সালে প্রথমে ফারুক আহমেদের নেতৃত্বে নির্বাচক প্যানেলের সদস্য হন। পরে ২০১৬-১৭ সালে আতহারকে মেয়েদের ক্রিকেটের নির্বাচক করা হয়। সেই দায়িত্ব ছাড়ার পর থেকেই আতহার সব মনোযোগ দেন ধারাভাষ্যে। এবার মিনহাজুলের সঙ্গে তিনিও বিসিবিতে এলেন নতুন ভূমিকায়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy