বিসিবির সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা তামিমের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

একসময়ের মাঠের কাপ্তান এবার বিসিবির প্রশাসনিক শীর্ষ পদে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে

2026-04-08T21:46:50+00:00
2026-04-08T21:49:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিসিবির সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা তামিমের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৯:৪৯ পিএম  (ভিজিট : ৩৪)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) নতুন সভাপতি তামিম ইকবাল
X

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) নতুন সভাপতি তামিম ইকবাল

একসময়ের মাঠের কাপ্তান এবার বিসিবির প্রশাসনিক শীর্ষ পদে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তামিম ইকবাল। আর দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ এবং নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে সপাটে ব্যাটিং করলেন এই অভিজ্ঞ ওপেনার।

সবচেয়ে বড় প্রশ্ন ছিল, অ্যাডহক কমিটির প্রধান হিসেবে কি তিনি আগামী বিসিবি নির্বাচনে অংশ নেবেন? সংবাদ সম্মেলনে কোনো লুকোছাপা না করেই তামিম জানিয়ে দিলেন, ‘অবশ্যই, আমি অবশ্যই নির্বাচন করব।

তবে কেবল নিজের ইচ্ছার কথা নয়, বরং একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন তিনি। তামিম বলেন, ‘যখন একটি ফেয়ার ইলেকশন হবে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা অংশগ্রহণ করুন।

ক্রিকেটার থেকে সংগঠক, সবারই উচিত এই প্রক্রিয়ায় আসা। আমরা যদি একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে যেতে পারি, সেটাই হবে বড় সার্থকতা।

উল্লেখ্য, ২০২৫ সালের বিসিবি নির্বাচনে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুললেও শেষ মুহূর্তে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়িয়েছিলেন তামিম। মাত্র ছয় মাসের ব্যবধানে সেই বোর্ডেরই প্রধান হিসেবে ফিরে আসাটা এক অনন্য উদাহরণ তৈরি করল।

নতুন বিসিবি সভাপতির সামনে এখন পাহাড়সম চ্যালেঞ্জ। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে না পারায় দেশের ক্রিকেটের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তা ফিরিয়ে আনাই তামিম কমিটির মূল লক্ষ্য। তামিম বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে দেশের ক্রিকেটের হারানো সম্মান ও রেপুটেশন ঠিক করা। এই কঠিন পথে আমি ক্রীড়া সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করছি।’

একটি স্বচ্ছ বোর্ড গঠন এবং বৈশ্বিক আসরে ব্যর্থতার গ্লানি মুছে ফেলে নতুন ক্রিকেট সংস্কৃতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত এই সভাপতি।

  






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy