রিয়ালকে হারিয়ে এগিয়ে থাকল বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে তাদের

2026-04-08T22:05:05+00:00
2026-04-08T22:05:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিয়ালকে হারিয়ে এগিয়ে থাকল বায়ার্ন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:০৫ পিএম   (ভিজিট : ১৬)
ইনজুরি থেকে ফিরে গোল করেছেন হ্যারি কেইন।
X

ইনজুরি থেকে ফিরে গোল করেছেন হ্যারি কেইন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে তাদের ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এদিন ইনজুরি থেকে ফিরে দারুণ এক গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রেখেছেন হ্যারি কেইন। 

হালকা চোটের কারণে কেইন ইংল্যান্ডের হয়ে জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং ফ্রেইবুর্গের বিপক্ষে বায়ার্নের ম্যাচ মিস করেছিলেন।

এদিন ৩২ বছর বয়সি ইংল্যান্ড অধিনায়ক প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ ছিলেন। তবে আক্রমণ গড়ে তোলার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, যার ফল হিসেবে প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে সাবেক লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজের ঠাণ্ডা মাথার ফিনিশে এগিয়ে যায় বায়ার্ন।

বিরতির পরপরই নিজের সামর্থ্যের প্রমাণ দেন কেইন। ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন তিনি। তখন রিয়ালের গোলরক্ষক আন্দ্রেই লুনিনের কিছুই করার ছিল না।

বায়ার্নের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারও ছিলেন দুর্দান্ত ফর্মে। কিলিয়ান এমবাপ্পের তিনটি সহ মোট চারটি চমৎকার সেভ করেন তিনি। তবে ভিনসেন্ট কোম্পানির দল চাইলে আরও গোল করতে পারতো।

ম্যাচে ফেরার মরিয়া চেষ্টায় এক ঘণ্টা পর জুড বেলিংহ্যামকে নামায় রিয়াল মাদ্রিদ। মাঠে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এই মিডফিল্ডার। রক্ষণে কিছুটা সমস্যা দেখা গেলেও আক্রমণে নিজের দক্ষতার প্রমাণ দেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তার দারুণ নিচু ক্রস থেকে ৭৪ মিনিটে গোল করেন এমবাপ্পে।
আর শেষদিকে রিয়াল চাপ বাড়ালেও শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখে বায়ার্ন। তাতে দ্বিতীয় লেগের জন্য মিউনিখে সামান্য এগিয়ে থাকছে জার্মান জায়ান্টরা।

অন্যদিকে, শেষ মুহূর্তে গোল করে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন কাই হাভার্টজ। ফলে স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে এগিয়ে থাকছে ইংলিশ ক্লাবটি।

ম্যাচটা সমতার পথেই এগিয়ে যাচ্ছিল। বেশ কিছু সুযোগ মিসের পর শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ের এক মিনিটে জয়সূচক গোলটি করেন হাভার্টজ। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy