ইয়ামালই হবেন ভবিষ্যতের বিশ্বসেরা বললেন ফ্লিক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লামিন ইয়ামালের মাঠের অবিশ্বাস্য সব পারফরম্যান্সের আড়ালে একটি সত্য তিনি নেহায়েত ১৮ বছর বয়সি এক কিশোর। আর সেটাই

2026-04-08T22:08:57+00:00
2026-04-08T22:11:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়ামালই হবেন ভবিষ্যতের বিশ্বসেরা বললেন ফ্লিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:০৮ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ১০:১১ পিএম  (ভিজিট : ৫৮)
ইয়ামালই হবেন ভবিষ্যতের ‘বিশ্বসেরা’, বললেন বার্সা কোচ//
X

ইয়ামালই হবেন ভবিষ্যতের ‘বিশ্বসেরা’, বললেন বার্সা কোচ//

লামিন ইয়ামালের মাঠের অবিশ্বাস্য সব পারফরম্যান্সের আড়ালে একটি সত্য তিনি নেহায়েত ১৮ বছর বয়সি এক কিশোর। আর সেটাই যেন বিশ্ববাসীকে নতুন করে মনে করিয়ে দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সাম্প্রতিক এক ক্ষোভ প্রকাশের ঘটনাকে নিছক ‘কিশোরসুলভ আবেগ’ আখ্যা দিয়ে বললেন, ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলার হতে চলেছেন ইয়ামালই।

বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে এফসি বার্সেলোনা। এই হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে দলের তরুণ সেনসেশন লামিন ইয়ামালকে প্রশংসায় ভাসালেন বার্সা কোচ হান্সি ফ্লিক। জার্মান এই কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সব রসদই এই স্প্যানিশ তরুণের মধ্যে রয়েছে।

সংবাদ সম্মেলনে টানা এগারোটি প্রশ্নের পর বার্সা কোচকে ইয়ামাল প্রসঙ্গে প্রশ্ন করা হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, হোসে রামোন দে লা ফুয়েন্তের ওপর ইয়ামালের ক্ষোভ প্রকাশের বিষয়টি আলোচনায় এসেছিল।

আর এ প্রসঙ্গে ইয়ামালের পক্ষ নিয়ে ফ্লিক বলেন, ‘আমাদের সবার প্রথমে মনে রাখতে হবে লামিনের বয়স মাত্র ১৮। আমার চোখে সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়। আপনি যখন ম্যাচগুলো পুনরায় দেখবেন, তখন বুঝতে পারবেন সে মাঠে কী দারুণ সব কাজ করে। বিশেষ করে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সে দুর্দান্ত। তবে তার বয়স মাত্র ১৮। তাই বদলি করা হলে বা গোল না পাওয়ার মতো পরিস্থিতিগুলোতে সে মাঝে মাঝে রেগে যায়। এটা পুরোপুরিই তার আবেগ এবং এমনটা হওয়া ভালো। আমরা সবসময় তাকে সমর্থন দিয়ে যাব।’

এই তরুণ তারকাকে ব্যক্তিগতভাবে কী বার্তা দিয়েছেন, সেটাও সংবাদ সম্মেলনে প্রকাশ করেন বার্সা বস, ‘সে একজন অসাধারণ খেলোয়াড় এবং সঠিক পথেই এগোচ্ছে। আমরা তাকে আরও পরিণত হতে সাহায্য করব। সবাই তার দিকে তাকিয়ে থাকে কারণ সে বড় মাপের খেলোয়াড়। এই বয়সে ভুল হওয়াটা স্বাভাবিক এবং আমি তাকে বলেছি এসব নিয়ে যেন সে কোনো চিন্তা না করে। আমি সবসময় তাকে আগলে রাখব এবং এটা আমাদের দলের জন্যও ইতিবাচক। মাঠে সে একজন দারুণ খেলোয়াড় এবং আমি নিশ্চিত ভবিষ্যতে সে বিশ্বের সেরা খেলোয়াড় হবে।’

ইয়ামালের পাশাপাশি পর্তুগিজ তারকা জোয়াও ক্যানসেলোর প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে। আগামী মৌসুমেও ক্যানসেলো বার্সায় থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার চেয়ে বর্তমানের ওপরই জোর দেন ফ্লিক।

বার্সা কোচ বলেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না, আমি বর্তমান নিয়ে ভাবতে চাই। সে (ক্যানসেলো) দলের জন্য দারুণ কাজ করছে। জাতীয় দলের হয়ে খেলে দীর্ঘ ভ্রমণের পর শনিবার সে নিজের সর্বোচ্চটা দিয়েছে, যদিও তখন সে পুরোপুরি ক্লান্ত ছিল। সে একজন দারুণ পেশাদার ফুটবলার এবং টেকনিক্যালি অনেক দক্ষ। বর্তমানে সে আমাদের অনেক সাহায্য করছে এবং আমি তার এই অবদানের খুব কদর করি।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy