বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু | নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে ব্যালট পেপারে ভোট দিচ্ছেন ভোটাররা।

2026-04-09T10:21:12+00:00
2026-04-09T10:21:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:২১ এএম   (ভিজিট : ৩৩)
X

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে দুই এলাকাতেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে কাজ করছেন দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া প্রায় ২ হাজার ৬৫৫ জন নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।

মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনের নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মাকসবাদী) প্রার্থী মিজানুর রহমান।

দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে রয়েছে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা। মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে ২৭টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ৬৯টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। নির্বাচনকে ঘিরে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।





  বিষয়:   বগুড়া  শেরপুর  বাংলাদেশ নির্বাচন  ইসি ভোটগ্রহণ  election 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy