স্বর্ণের দামে বড় পতন

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। অবশ্য গত দুদিনে দুবার দাম বেড়েছিল মূল্যবান ধাতুটির। বাংলাদেশ জুয়েলার্স

2026-04-09T10:51:06+00:00
2026-04-09T10:51:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বর্ণের দামে বড় পতন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৫৬)
X

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। অবশ্য গত দুদিনে দুবার দাম বেড়েছিল মূল্যবান ধাতুটির। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারিত হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এরআগে, বুধবার স্বর্ণের দাম ভরিতে বাড়ে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা। এবার স্বর্ণের দামে বড় পতন হলো।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy