পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক রহিমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য জয়দেবপুর ফাঁড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।