মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সাক্ষাৎ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক। দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বারোপ।

2026-04-09T15:38:31+00:00
2026-04-09T15:38:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সাক্ষাৎ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৪৮)
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূত
X

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সাক্ষাৎ

     
৮ এপ্রিল দুপুরে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘পদ্মা’ হলে যুক্তরাজ্যের বাণিজ্য দূত Baroness Rosie Winterton of Doncaster বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। যুক্তরাজ্যের বাণিজ্য দূত বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এছাড়া, নতুন সাক্ষরিত সমঝোতা স্মারক (MOU) এর মাধ্যমে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে নতুন বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাজ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন




  বিষয়:   বাংলাদেশ যুক্তরাজ্য বৈঠক  বিমান পরিবহন  পর্যটন খাত  বিনিয়োগ  হযরত শাহজালাল বিমানবন্দর  MOU  বাণিজ্য সহযোগিতা 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy