বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হয়!

ধর্ম

বিয়ে কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে এ বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা দিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

2026-04-09T16:57:54+00:00
2026-04-09T17:10:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হয়!
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৫:১০ পিএম  (ভিজিট : ১২৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিয়ে প্রতিটি মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগপ্রবণ অধ্যায়। সমাজের সব নারী-পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে সত্যি কি বিয়ে কি ভাগ্য পরিবর্তন করতে পারে।


সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন যে, বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন করতে পারে?

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা কুরআন খুললে দেখতে পাই, অভিভাবকদের নির্দেশ করেছেন, তোমরা তোমাদের অধীনস্থদের বিবাহ দাও, তারা যদি একটু টাকা পয়সার অভাব অনাটনে থাকে, বিয়ের পর আল্লাহ তাদের সচ্ছলতা দান করবেন।


এর মানে এই না- আপনার কাছে মোহরানা নাই, স্ত্রী মাতাআল্লি নাই এমনকি ডাল-ভাতের ব্যবস্থা নাই, ঢাল নাই, তলোয়ার নাই কিন্তু আপনি নিধিরাম সরদার হতে চাচ্ছেন। এই সুযোগ নাই। এসব ব্যবস্থা না থাকলে নবীজির নিদের্শ অনুযায়ী আপনার উচিত রোজা রাখা। বিয়ে করবেন তখন, যখন আপনি মিনিমাম স্ত্রীর মোহরানা ও ডাল-ভাতের যোগাড় করতে পারবেন। এর পর যেটুকু টানাটানি আছে- আল্লাহর শপথ আছে, তিনি আপনার অভাব দূর করে দেবেন।

হযরত ওমর (রা.) সহ কয়েকজন সাহাবি হতে বর্ণিত, ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য লাগে, যে সচ্ছলতা চায় কিন্তু বিয়ে করেন না। কারণ বিয়ে করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। 

তাই কুরআন ও হাদিস থেকে বোঝা যায়, বিয়ের মাধ্যমে আল্লাহু তায়ালা বরকত নাজিল করেন।




  বিষয়:   বিয়ে ও ভাগ্য  শায়খ আহমাদুল্লাহ বক্তব্য  ইসলামিক দৃষ্টিকোণ বিয়ে  রিজিক বৃদ্ধি  কুরআন হাদিস বিয়ে  ইসলামিক প্রশ্নোত্তর 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy