ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদন্ড

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নকল পণ্য সরবরাহ ও অবৈধ তেল মজুদের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

2026-04-09T17:01:04+00:00
2026-04-09T17:01:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদন্ড
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ২৮)
ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদন্ড
X

ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদন্ড

নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং অবৈধভাবে তেল মজুদের অভিযোগে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯এপ্রিল)দুপুরে উপজেলা শহরের বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানা করা হয়েছে।

অভিযানে মেসার্স ফারুখ ট্রেডার্সকে এক লক্ষ টাকা, সাবেত ট্রেডার্সকে ৫০হাজার টাকা এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‌্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী সেনাবাহিনী ও আনসার সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এবং নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্নব।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, র‌্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার অভিযোগ ছিলো। ৩টি প্রতিষ্ঠানকে মোট ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।





  বিষয়:   ডোমার জরিমানা  নীলফামারী অভিযান  নকল পণ্য  ভোক্তা অধিকার আইন  মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy