মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে সরকার

বুলেটিন ডেস্ক

জাতীয়

আন্তর্জাতিক বাজারের প্রভাবে বাংলাদেশে জ্বালানি খাতে সরকারকে প্রতি মাসে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তবে দেশে জ্বালানি ঘাটতি নেই বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

2026-04-09T17:06:46+00:00
2026-04-09T17:14:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাসে প্রায় ৩ হাজার কোটি টাকা জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে সরকার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:০৬ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৫:১৪ পিএম  (ভিজিট : ৩৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারকে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে প্রতি মাসে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে দেশে জ্বালানি খাতে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও প্রকৃত মূল্য প্রায় ১৫৫ টাকা হওয়া উচিত। এ কারণে সরকারকে প্রতি মাসে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি বহন করতে হচ্ছে। 

তবে জ্বালানি সংকট নিয়ে জনমনে উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোনো জ্বালানির ঘাটতি নেই। অযথা মজুত বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নিয়মিত সরবরাহ বজায় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করলেই সরবরাহ বজায় থাকবে।

সরকারের তদারকি কার্যক্রমের বিষয়ে তিনি জানান, শুধু গতকালই সারা দেশে ৩৬১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১৯২টি মামলা দায়ের এবং ৫ লাখ ৭ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৭ হাজার ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেলও উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৪৭ লিটার ডিজেল, ৩ হাজার ৬২১ লিটার অকটেন এবং ৮০ হাজার ৩৭৪ লিটার পেট্রোলসহ মোট ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে বলে জানান যুগ্মসচিব।

বর্তমান মজুদ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১৪৩ টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন এবং ১ হাজার ৬৮২ টন পেট্রোল মজুদ রয়েছে। তিনি জানান, নিয়মিত আমদানি অব্যাহত থাকায় অন্তত আগামী দুই মাস অকটেন ও পেট্রোলের কোনো সংকট হবে না।

অবৈধ মজুতের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





  বিষয়:   জ্বালানি ভর্তুকি  ডিজেল মূল্য বাংলাদেশ  তেল মজুদ  জ্বালানি সংকট  বাংলাদেশ জ্বালানি খবর 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy