প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম (ভিজিট : ৩৩)

X
এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান রাজা।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল ইসলাম মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, কাটলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জয়নূল ইসলাম, কাটলা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আছফারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আাজিজা রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ রশিদুল ইসরাম, কাটলা বণিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সমাজ সেবক আব্দুল গনি, বিদায়ী শিক্ষার্থীর অভিভাবক নুরুজ্জামান কবিরাজ প্রমূখ।
এ সময় প্রধান অতিথি আতিকুর রহমান রাজা তাঁর মাধ্যমে দাবীকৃত কাটলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভৌতিক অবকাঠামোগত উন্নয়ন ও অত্র ইউনিয়নের খেলার মাঠ স্থাপনের জন্য দাবীগুলি মাননীয় মন্ত্রী মহদয়ের নিকট পৌছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
কাটলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় আয়োজিত বিদায় ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।