দলীয় প্রতীক ছাড়া হবে পৌরসভা নির্বাচন, সংসদে বিল পাস
জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ পাস হয়েছে। ফলে এখন থেকে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরে কণ্ঠভোটে তা পাস হয়।
এ বিল পাসের মধ্যেমে স্থানীয় সারকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।