তৃতীয়বারের মতো সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ‘ওয়াকআউট’

বুলেটিন ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল তৃতীয়বারের মতো ওয়াকআউট করেছে। একই দিনে ২৪টি বিল পাস হয়েছে, যার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী বিল রয়েছে।

2026-04-09T18:54:44+00:00
2026-04-09T19:26:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তৃতীয়বারের মতো সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ‘ওয়াকআউট’
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৫৪ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৭:২৬ পিএম  (ভিজিট : ৫৮)
জামায়াত আমির শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।
X

জামায়াত আমির শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে সংসদ চলাকালে তৃতীয়বারের মতো ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ চলাকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।

তিনি বলেন, 'বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও আজকে যেসব গণবিরোধী বিল পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। আমরা তাই ওয়াকআউট করছি।'

এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান। তার এ বক্তব্যের আগেই জেলা পরিষদ (সংশোধিত) এবং পৌরসভা (সংশোধিত) বিল কণ্ঠভোটে পাস হয়।

এছাড়া, আজ জাতীয় সংসদে ২৪টি বিল পাস হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দুটি বিল পাস হয়।

পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ রহিত করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬ পাস করা হয়েছে।    

এছাড়া, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ রহিত করে সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬ এবং একই অধ্যাদেশ রহিত করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬ পাস করা হয়।




  বিষয়:   সংসদ ওয়াকআউট  শফিকুর রহমান  জাতীয় সংসদ বিল  বাংলাদেশ রাজনীতি  ২৪ বিল পাস 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy