
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল তিনটায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এ কথা জানান।
প্রেস সচিব বলেন, ‘অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সেদেশের সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।’
অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলে মোট ১৩ জন সদস্য ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।