হামের প্রকোপ বেড়েছে, একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

দেশে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

2026-04-09T19:15:04+00:00
2026-04-09T19:15:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামের প্রকোপ বেড়েছে, একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ৬২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১,১৮৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ২৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,২৪১ জনে।

বর্তমানে সন্দেহভাজন হিসেবে ৮,২৫১ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে আশার খবর হলো, ইতোমধ্যে ৫,৮০১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy