
X
: টাইব্রেকারে জিতে এশিয়ান গেমসের টিকিট পাওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশ হকি পুরুষ দলের সদস্যরা-ইন্টারনেট
১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে খেলছে বাংলাদেশ হকি পুরুষ দল। এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে কমন ডিসিপ্লিন পুরুষ হকি। আসন্ন জাপানের আইচি এশিয়ান গেমসে বাংলাদেশের হকির অংশগ্রহণ বড় ঝুঁকিতে ছিল। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে বৃহস্পতিবার স্থান নির্ধারণী প্লে অফে হংকংকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান গেমসে নিজেদের নাম লেখাতে পেরেছেন বাংলাদেশের আমিরুলরা।
ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ৪-৪ গোলে ড্র ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। বাংলাদেশের রকি প্রথম শট মিস করায় বাংলাদেশ পিছিয়ে পড়ে। প্রথমবারের মতো এশিয়ান গেমসে হকিতে না খেলার শঙ্কা জাগে। তবে বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর দুটি শট ঠেকিয়ে বাংলাদেশকে লিড এনে দেন। চতুর্থ শটে বাংলাদেশ গোল করতে পারলে এক শট আগেই বাংলাদেশ জিততে পারতো। সেই শট বাংলাদেশ মিস করায় আবার খেলায় ফেরার সুযোগ পায় হংকং।
আর পঞ্চম শটে হংকং গোল করে ২-২ সমতা আনে। ম্যাচের শেষ শট হয়ে উঠে ভাগ্য নির্ধারণী৷ বাংলাদেশ সেই শটে গোল করায় এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পায়। বাছাই থেকে ছয় দল এশিয়ান গেমস খেলবে তাই বাংলাদেশের এশিয়ান গেমসও নিশ্চিত হয়।
জয়ের পথে থাকা বাংলাদেশের আকাশে হঠাৎই জমে উঠল শঙ্কার মেঘ। শেষ দিকের গোলে সমতায় ফিরে ম্যাচ শুট আউটে টেনে নিয়ে গেল হংকং। সেখানে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হেরে গেল তারা। স্বস্তির জয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার টিকেট পেল বাংলাদেশ।
ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে বৃহস্পতিবার স্থান নির্ধারণী পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের চীনের বিপক্ষে শুট আউটে ৩-২ গোলে জিতেছে বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ৪-৪ সমতায়। চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে।
হকিতে বাংলাদেশ-হংকং ম্যাচ তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি আগে। বাংলাদেশ এই টুর্নামেন্টে এত বাজে পারফরম্যান্স করছে ফলে হংকংয়ের সঙ্গে জিততে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ম্যাচের প্রথম ৫ মিনিটে রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ গোলের লিড পায় বাংলাদেশ। এক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে হংকং ব্যবধান কমায়। দ্বিতীয় কোয়ার্টারে আর গোল না হওয়ায় ২-১ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে হংকং গোল করে পুনরায় সমতা আনে। ৪১ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার বাংলাদেশকে আবার লিড এনে দেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতে হংকং আবার সমতা আনে। হংকং সমতা আনার এক মিনিটের মধ্যে আশরাফুল আবার গোল করেন। আশরাফুলের গোলের রেষ কাটতে না কাটতেই হংকং পেনাল্টি স্ট্রোক পায়। এতে খেলা ৪-৪ সমতা হয়। শেষ দশ মিনিটে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ফলে টাইব্রেকারে যায় খেলা। টাইব্রেকারে পাঁচ শটের রোকান, জয় ও ফজলে রাব্বি গোল করেন। রাব্বির গোলেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে নয় দল। এদের মধ্যে শীর্ষ ছয় দল পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ স্থান নির্ধারণী (পঞ্চম থেকে অষ্টম) ম্যাচের প্রথম পর্বে জিতল। তাতে সেরা ছয়ে থাকা নিশ্চিত হলো দলের। আগামী শুক্রবার দল পঞ্চম হয়ে বাছাই শেষ করার লক্ষে মুখোমুখি হবে চাইনিজ তাইপের।
হংকং চায়নার বিপক্ষে দারুণ শুরু পায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলের এক মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। একটু পর এক গোল ফিরিয়ে দেয় হংকং। দ্বিতীয় কোয়ার্টারে কেউ পায়নি জালের দেখা। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার (পিসি) থেকে হংকংকে সমতা ফেরান আহমেদ ইশতিয়াক। এই কোয়ার্টারের মাঝামাঝি পেনাল্টি কর্নার থেকে ফের বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে জমে ওঠে লড়াইয়ে। ৪৮তম মিনিটে আশরাফুল পিসি কাজে লাগানোর আগে-পরে দুই গোল করে হংকং। তাতে ৪-৪ সমতায় ফিরে ম্যাচ। টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বির লক্ষ্যভেদে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।
এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার। এবার টুর্নামেন্টে অত্যন্ত বাজে খেলছে। স্থান নির্ধারণী ম্যাচ খেলে এশিয়ান গেমসে খেলতে পারছে এটাই এখন বড় স্বস্তির।