স্কুল ক্রিকেটই আগামীর তারকা তৈরির মূল ভিত্তি : হৃদয়

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

জাতীয় দলের তরুণ তুর্কী তাওহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন। তবে নিজের এই সাফল্যের পেছনে স্কুল ক্রিকেটের

2026-04-09T20:18:18+00:00
2026-04-09T20:18:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্কুল ক্রিকেটই আগামীর তারকা তৈরির মূল ভিত্তি : হৃদয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ১৫)
জাতীয় দলের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়
X

জাতীয় দলের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়

জাতীয় দলের তরুণ তুর্কী তাওহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন। তবে নিজের এই সাফল্যের পেছনে স্কুল ক্রিকেটের অবদানকে সবচেয়ে বড় করে দেখছেন তিনি।

সম্প্রতি শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে হৃদয় জানান, দেশের ক্রিকেটে নতুন প্রতিভা অন্বেষণের সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম এখনো স্কুল পর্যায়ের এই প্রতিযোগিতাগুলোই।

বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ছাত্র থাকাকালীনই ক্রিকেটের প্রতি হৃদয়ের টান তৈরি হয়। আর সেখান থেকেই বয়সভিত্তিক ক্রিকেটে পারফর্ম করে নজরে আসেন তিনি। সেই পথ ধরেই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এবং বর্তমানে জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে ওঠা।

স্কুল ক্রিকেটের দিনগুলোর কথা মনে করে হৃদয় বলেন, ‘আমার ক্রিকেটের হাতেখড়ি স্কুল ক্রিকেট থেকেই। সেই সময়ের অনেক স্মৃতি আজও চোখে ভাসে।
আমাদের সময় এখনকার মতো এত সরঞ্জাম ছিল না। ব্যাটিং করতে যাওয়ার সময় একই প্যাড পরে নামার জন্য আমরা কী হুড়োহুড়িটাই না করতাম! সবার ব্যক্তিগত কিট ছিল না, কিন্তু সেই সীমাবদ্ধতার মধ্যেও একটা অন্যরকম উত্তেজনা ছিল। আমি নিজে টানা চার বছর স্কুল ক্রিকেট খেলেছি এবং একবার আমার স্কুল বগুড়া পুলিশ লাইনস চ্যাম্পিয়নও হয়েছিল।’

হৃদয় মনে করেন, স্কুল ক্রিকেট থেকে আরও অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসা সম্ভব। তবে টুর্নামেন্ট আয়োজনের সময় নিয়ে কিছুটা সংস্কার চান তিনি। বর্ষাকালে খেলা আয়োজনের কারণে অনেক সময় ম্যাচ পরিত্যক্ত হয়, যা তরুণ ক্রিকেটারদের জন্য হতাশার।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় স্কুল ক্রিকেটের খবর রাখি। গতবার দেখেছিলাম বৃষ্টির কারণে টসের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়েছে। আমি চাইবো টুর্নামেন্টগুলো বর্ষার আগে বা পরে এমন সময়ে আয়োজন করা হোক, যাতে খুদে ক্রিকেটাররা প্রতিটি ম্যাচ খেলার সুযোগ পায়। মাঠের পারফরম্যান্সেই যেন জয়-পরাজয় নির্ধারিত হয়।’

উল্লেখ্য, ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ফেরার পর নিজের স্কুল থেকে রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন তাওহিদ হৃদয়। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই তিনি মনে করেন, বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করতে স্কুল ক্রিকেটের কোনো বিকল্প নেই।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy