অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

হাঁটুতে চোটের কারণে ২০২৩ সালের মাঝামাঝিতে উরুগুয়ে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ পেশাদার ফুটবলকে বিদায় বলবেন বলে

2026-04-09T20:44:34+00:00
2026-04-09T20:44:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৩৪)
উরুগুয়ে জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ
X

উরুগুয়ে জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ

হাঁটুতে চোটের কারণে ২০২৩ সালের মাঝামাঝিতে উরুগুয়ে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ পেশাদার ফুটবলকে বিদায় বলবেন বলে গুঞ্জন ওঠে। সেরকম কিছু না হলেও ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে দুয়ারে যখন আরেকটি ফুটবল বিশ্বকাপ কড়া নাড়ছে, সুয়ারেজ তখন অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন। 

উরুগুয়ের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ডায়ারিও ওভেশন’কে সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘আপনি অবশ্যই সবসময় জাতীয় দলে খেলতে চাইবেন। আপনি এটা নিয়ে ভাবতে শুরু করেন, যা আপনার মাথায় ঘুরতে থাকবে এবং যখন বিশ্বকাপ সন্নিকটে, তখন আপনি কী করবেন? আপনি কখনোই নিজের দেশকে না বলতে পারবেন না, আমার ক্ষেত্রেও বিষয়টি একই।’

‘অন্য খেলোয়াড়দের সুযোগ করে দিতে আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলাম। কারণ আমার তখন মনে হয়েছিল আমি দীর্ঘ সময় সম্ভবত স্কোয়াডে থাকার উপযোগী নই। কিন্তু যদি তাদের আমাকে প্রয়োজন হয়, আমি কখনো জাতীয় দলকে না বলব না। এটি অসম্ভবৃযতদিন পর্যন্ত আমি খেলা চালিয়ে যাই এবং সক্রিয় থাকি’, আরও যোগ করেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

২০২৪ সালের সেপ্টেম্বরে ১৭ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ইতি টানেন সুয়ারেজ। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে অভিষেকের পর তিনি দেশের জার্সিতে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করেন। যা দেশটির জার্সিতে সর্বোচ্চ। প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠ মন্টেভিডিওতে তার বিদায়ী ম্যাচে সপরিবারে হাজির হয়েছিলেন। গ্যালারিভর্তি সমর্থকদের অভ্যর্থনার বিপরীতে শেষবার জাতীয় দলের জার্সি পরে নেমে অশ্রুভেজা চোখে বিদায় নেন সুয়ারেজ। সেই ম্যাচে পুরো ৯০ মিনিটই তিনি মাঠে ছিলেন।

যদিও অবসর নেওয়ার সিদ্ধান্ত কখনোই সহজ বিষয় নয় বলে সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন সুয়ারেজ, ‘ফুটবলে সবসময় প্রত্যাশা নিয়ে স্বপ্ন পূরণ ও গোল পাওয়ার লক্ষ্যে আবেগ আপনাকে ধাবিত করবে। জাতীয় দলের অংশ হওয়ার স্বপ্নও টিকে থাকে নিজের মাঝে। অবশ্য আমি বেশ কিছু কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এরপর আমার কখনও ফুটবলের জন্য উদ্দীপনাটা একটুও কমেনি।’

সম্প্রতি মেজর লিগ সকারে অস্টিন এফসির বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ সমতার ম্যাচে গোল করেন সুয়ারেজ। পরে সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ডের প্রশংসায় মায়ামির কোচ ও তার সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘লুইসকে অসাধারণ মনে হয়েছে, দলের সমতা নিশ্চিতে সে প্রধান ভূমিকা রেখেছে। এ ছাড়া আরও গোলের সুযোগসহ বেশ কয়েকটি সম্ভাবনাও তৈরি করেছে সে।’

প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফুটবল বিশ্বকাপ আসর। যেখানে উরুগুয়ে ‘এইচ’ গ্রুপে লড়বে স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরবের সঙ্গে। এর মধ্যে সুয়ারেজের দেশ দুই ম্যাচ মায়ামি এবং আরেক ম্যাচ খেলবে হিউস্টনে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy