আবাহনী-মোহামেডান দ্বৈরথে ফিরছে লিগের উত্তাপ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আন্তর্জাতিক বিরতি শেষে দেশের ঘরোয়া ফুটবল ফিরেছে ফেডারেশন কাপ দিয়ে। তবে ফুটবলপ্রেমীদের মূল নজর এখন বাংলাদেশ ফুটবল লিগে

2026-04-09T20:59:22+00:00
2026-04-09T20:59:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবাহনী-মোহামেডান দ্বৈরথে ফিরছে লিগের উত্তাপ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৬৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

আন্তর্জাতিক বিরতি শেষে দেশের ঘরোয়া ফুটবল ফিরেছে ফেডারেশন কাপ দিয়ে। তবে ফুটবলপ্রেমীদের মূল নজর এখন বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল)। আর আজ শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে লিগের লড়াই, আর ফেরার দিনেই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসছে হাইভোল্টেজ এক ম্যাচের আসর। 

মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়। টি-স্পোর্টসের পর্দায় সরাসরি সম্প্রচার হবে মর্যাদার এই ঢাকা ডার্বি। চলতি মৌসুমে লিগে এটি দুই দলের দ্বিতীয় মুখোমুখি লড়াই। প্রথম দেখায় পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল মোহামেডান।

আর তাই আবাহনীর সামনে এবার শুধু পয়েন্ট অর্জন নয়, প্রথম পর্বের সেই হারের বদলা নেওয়ার সুযোগও। যদিও প্রথম ম্যাচে জয় পেয়েছিল মোহামেডান, লিগ টেবিলে তারা পিছিয়েই আছে। ১১ ম্যাচে মাত্র দুই জয়ে ১১ পয়েন্ট নিয়ে আলফাজ আহমেদের দল অবস্থান করছে ষষ্ঠ স্থানে।

অন্যদিকে শিরোপার লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে আবাহনী। সমান ম্যাচে ৫ জয়, ৪ ড্র ও ২ হারে ১৯ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তাদের ব্যবধান মাত্র ৫ পয়েন্ট। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা ফর্টিস এফসিকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে আসবে ধানমন্ডির ক্লাবটি।

একই দিনে আরও দুটি ম্যাচ রয়েছে বিএফএলে। বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে ফকিরেরপুল। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে খেলবে পিডব্লিউডি।

তবে দিনের অন্য ম্যাচগুলোর চেয়ে দর্শকদের বাড়তি আগ্রহ থাকবে কুমিল্লার ঢাকা ডার্বি ঘিরেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবে, সেটিই এখন দেখার অপেক্ষা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy