অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন টাফেল

ক্রীড়া প্রকিবেদক

খেলাধুলা

দেশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের দক্ষতা বাড়াতে আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেল কাজ করছেন বিসিবির সঙ্গে।

2026-04-09T21:09:29+00:00
2026-04-09T21:09:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন টাফেল
ক্রীড়া প্রকিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ২৯)
আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেল
X

আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেল

দেশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের দক্ষতা বাড়াতে আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেল কাজ করছেন বিসিবির সঙ্গে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড গত বছরের সেপ্টেম্বরে টাফেলকে নিয়োগ দেয়।

চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সূচি মেনে টাফেল বিসিবির সঙ্গে কাজ করছেন। এই মুহূর্তে বাংলাদেশে থাকলেও বৃহস্পতিবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা আছে তার।

একেবারেই দেশে ফিরছেন নাকি ছুটিতে ফিরছেন, সেই ব্যাপারে অবশ্য আম্পায়ার্স বিভাগ তথ্য দিতে পারেনি! সাইমন টাফেলকে ২ বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ারকে নিয়োগ দেওয়া হয়।

আগামী বছরের সেপ্টেম্বরে টাফেলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে বিসিবির। এর আগে দুই পক্ষ চাইলে আগেভাগেই সম্পর্কে ছেদ করতে পারবে। টাফেলের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে সংবাদ মাধ্যমকে আম্পায়ার্স বিভাগের ইনচার্জ অভি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ওর সঙ্গে আমরা সিডিউল অনুযায়ী কাজ করি। আমি যতদূর জানি, সে আজ বৃহনাপতিবার) রাতে যাচ্ছে। তবে চুক্তি বাতিল হয়েছে কিনা, আমার জানা নেই। আমার কাছে এই ব্যাপারে এখন পর্যন্ত আর কোনো তথ্য নেই।’

টাফেলের বৃহস্পতিবার রাতে যাওয়া নিয়ে অভি আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, ‘সামনে প্রিমিয়ার লিগ হবে। এছাড়া ওর কমিটমেন্ট এখন অন্য জায়গায়। ওটা শেষ করে ফেরার কথা। চুক্তি বাতিল না হয়ে থাকলে, এখন পর্যন্ত এটাই প্ল্যান।’

অস্ট্রেলিয়ান এই আম্পায়ার টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন। ১৯৯৯ সালে সাইমন টাফেল প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন এবং ২০০০ সালে টেস্টেও আম্পায়ারিংয়ের সুযোগ পান। 

দক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন সাবেক এই অজি ক্রিকেটার। এরপর প্রায় এক দশক তিনি ছিলেন বিশ্বের সেরা আম্পায়ারদের একজন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy