টি২০র অভিজাত ক্লাবে মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি২০ ক্রিকেটে বরাবরের মতোই নিজের দক্ষতা দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি

2026-04-10T20:29:25+00:00
2026-04-10T20:33:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টি২০র অভিজাত ক্লাবে মুস্তাফিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৮:৩৩ পিএম  (ভিজিট : ১৮)
বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
X

বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি২০ ক্রিকেটে বরাবরের মতোই নিজের দক্ষতা দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন এবং দারুণ ছন্দে আছেন। সর্বশেষ ম্যাচে তিনি একটি বিশেষ মাইলফলক অর্জন করেছেন।

টি২-’র ক্যারিয়ারে মুস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে গেছে, সবশেষ ম্যাচের পর তার ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০২-এ। এই কৃতিত্বের সুবাদে টি২০’র ইতিহাসে সর্বোচ্চ ডট বল করা বোলারদের তালিকায় তিনি এখন পঞ্চম স্থানে অবস্থান করছেন।

আর এই তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, যার ডট বল ৩৬৮১। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ আমির (৩৩৪৮), তৃতীয় স্থানে আন্দ্রে রাসেল (৩২১৩) এবং চতুর্থ স্থানে আছেন পাকিস্তানের সোহেল তানভীর (৩০৪৬)।

তবে তার ওপরে থাকা চারজন বোলারই ক্যারিয়ারের শেষ পর্যায়ে বা ইতোমধ্যে অবসরে গেছেন। কিন্তু মোস্তাফিজ এখনো ক্যারিয়ারের সেরা সময় ও ফর্মে আছেন এবং নিয়মিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। তাই আশা করা যায় ভবিষ্যতে এই রেকর্ডের তালিকার তার শীর্ষে উঠে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।

ডট বলের পর ডট, এই কাজটাই যেন মুস্তাফিজুর রহমানের সহজাত ব্যাপার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে থাকা মুস্তাফিজ কুড়ি ওভারের ক্রিকেটে তিন হাজার ডট বল দেওয়ার এক বিরল মাইলফলক স্পর্শ করেছেন।

সবশেষ ম্যাচে ২১টি ডট বল করেন মুস্তাফিজ। তাতেই ৩২৪ ইনিংস শেষে তার ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০২-এ। টি২০’র ইতিহাসে পেসারদের মধ্যে এটি পঞ্চম সর্বোচ্চ। ডট বলের তালিকায় এখনো শীর্ষে ডোয়াইন ব্রাভো; ৫৪৬ ইনিংসে তার ডট ৩৬৮১টি। তার পরেই আছেন মোহাম্মদ আমির (৩৩৪৮), আন্দ্রে রাসেল (৩২১৩) ও সোহেল তানভীর (৩০৪৬)। এই তালিকার পেছনেই এখন চোখ রাখছেন মুস্তাফিজ।

সমসাময়িক বাঁহাতি পেসারদের মধ্যে মোহাম্মদ আমিরের সঙ্গে তার লড়াইটা আলাদা করে নজর কাড়ছে। টি২০তে সর্বোচ্চ উইকেট নেওয়া বাঁহাতি পেসার হওয়ার দৌড়ে আমিরের ৪১৮ উইকেটের খুব কাছেই আছেন মুস্তাফিজ, তার সংগ্রহ ৪১৬। তবে ইকোনমির দিক থেকে এবার পিএসএলে এগিয়ে বাংলাদেশি এই পেসার। আমির যেখানে ওভারপ্রতি দিচ্ছেন ৯.৭৮ রান, মুস্তাফিজ সেখানে আটকে রেখেছেন ৭.০৭-এ।

আর ডোয়াইন ব্রাভো এখন আর নিয়মিত খেলেন না, তবে আন্দ্রে রাসেল ও সোহেল তানভীর এখনো ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয়। তবুও বয়স, ফর্ম আর ধারাবাহিকতা সবমিলিয়ে সবাইকে পেছনে ফেলে শীর্ষে উঠার সুযোগটা সবচেয়ে বেশি বাংলাদেশি পেসার মুস্তাফিজেরই। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy