আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রতিপক্ষ চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জুনের শুরুতে ম্যাচ দুটিতে

2026-04-10T20:54:02+00:00
2026-04-10T20:54:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রতিপক্ষ চূড়ান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২৩)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জুনের শুরুতে ম্যাচ দুটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হন্ডুরাস ও আইসল্যান্ড। এবারের বিশ্বকাপের তিন স্বাগতিক দেশের একটি যুক্তরাষ্ট্রে হবে ম্যাচ দুটি, নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে, তিন দিন পর অ্যালাবামার অবার্নের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৬৬ নম্বরে আছে হন্ডুরাস, আইসল্যান্ড আছে ৭৫ নম্বরে। এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি দেশ দুটি। সবশেষ দুটি প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারানোর পর জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা।

বিশ্বকাপে ট্রফি ধরে রাখার লড়াই শুরু করবে তারা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী অস্ট্রিয়া ও জর্ডান।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy