বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দলে জোড়া পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সফর শুরুর কাছাকাছি সময়ে এসে দুটি পরিবর্তন হচ্ছে নিউজিল্যান্ড দলে। চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান

2026-04-10T21:03:19+00:00
2026-04-10T21:03:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দলে জোড়া পরিবর্তন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৩)
: ছিটকে গেছেন ক্লার্ক (বাঁয়ে), সুযোগ পেয়েছেন লিস্টার।
X

: ছিটকে গেছেন ক্লার্ক (বাঁয়ে), সুযোগ পেয়েছেন লিস্টার।

সফর শুরুর কাছাকাছি সময়ে এসে দুটি পরিবর্তন হচ্ছে নিউজিল্যান্ড দলে। চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। তার জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বদলি হিসেবে দল পাওয়ায় ওয়ানডে সিরিজে থাকছেন না বেন সিয়ার্স।

নিউজিল্যান্ড ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে গত বুধবার ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পান ক্লার্ক। সেই চোটেই তাকে মাঠের বাইরে থাকতে হবে বেশ কিছু দিন। ডানহাতি পেসারের বদলে ফেরা বাঁহাতি পেসার লিস্টারও এখন কিউইদের ‘এ’ দলের হয়ে আছেন শ্রীলঙ্কা সফরে। ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী এই পেসার। সবশেষটি ছিল ২০২৪ সালের এপ্রিলে।

বাংলাদেশ সফরের ওয়ানডে দলে থাকা বেন সিয়ার্স বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পিএসএলের নতুন দল রাওয়ালপিন্ডিজে। তাকে সেখানে খেলার অনাপত্তিপত্র দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। ওয়ানডে স্কোয়াডে তার কোনো বদলি নেওয়া হয়নি। পিএসএল অভিযান শেষে টি২০ সিরিজের জন্য বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন ২৮ বছর বয়সী এই পেসার।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy