‘সাকিবের বিষয়ে বাস্তব কাজের চেয়ে স্ট্যান্ডবাজিই বেশি হয়েছে’

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিব আল হাসানকে দেশে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

2026-04-10T21:35:37+00:00
2026-04-10T21:35:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সাকিবের বিষয়ে বাস্তব কাজের চেয়ে স্ট্যান্ডবাজিই বেশি হয়েছে’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৩৫ পিএম   (ভিজিট : ৩৫)
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন ও সাকিব আল হাসান
X

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন ও সাকিব আল হাসান

সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিব আল হাসানকে দেশে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এছাড়া বর্তমানে বিসিবি এখন চলছে এডহক কমিটিকে দিয়ে। আজ (শুক্রবার) সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

মিরপুরে তিনি বলেন, ‘সাকিবের দেশে ফেরা সম্ভব— আমি অবশ্যই বিশ্বাস করি। তবে এখানে সরকারের কিছু নমনীয়তা প্রয়োজন। তার যেসব মামলা বা বিষয় আছে, সেগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আগে কাজ করতে হবে।’

মিঠুন আশাবাদী হয়ে বললেন, ‘ক্রিকেটের দিক থেকে তার সক্ষমতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তিনি যদি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে পারেন, তাহলে বাংলাদেশের প্রতিটি দর্শক ও মানুষই খুশি হবে।’

মিঠুন মনে করেন সাকিব ইস্যুতে ‘স্ট্যান্ডবাজি’ বেশি হয়েছে, ‘এই বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সাকিব ভাইয়ের বিষয়ে বাস্তব কাজের চেয়ে ‘স্ট্যান্ডবাজি’ই বেশি হয়েছে। অনেকেই শুধু সংবাদে আসার জন্য তার নাম ব্যবহার করেছেন।’

তিনি বলে গেলেন, ‘আমার মনে হয়, এসব না করে যদি সত্যিই কেউ তার জন্য কিছু করতে চান, তাহলে সরকারের সঙ্গে আলোচনা করে সঠিক পথে তার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করা উচিত। যাতে তিনি আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন— সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy