বিশ্বকাপে ব্রাজিলের ৯ রেফারি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এর আগে ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা

2026-04-10T21:41:16+00:00
2026-04-10T21:41:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে ব্রাজিলের ৯ রেফারি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এর আগে ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফিফা।
ফিফা ঘোষিত ‘ফিফা টিম ওয়ান’-এ জায়গা পেয়েছেন মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিএআর)। বিশ্বের ছয়টি কনফেডারেশন ও ৫০টি সদস্য দেশ থেকে বাছাই করা হয়েছে এই কর্মকর্তাদের, যা বৈশ্বিক প্রতিনিধিত্বের এক অনন্য উদাহরণ।

এবারের তালিকায় নারী কর্মকর্তাদের উপস্থিতিও নজর কেড়েছে। কাতার বিশ্বকাপের মতো এবারও ৬ জন নারী রেফারি ও সহকারী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রেফারিদের তালিকায় আছে বেশ কিছু পরিচিত নাম। যেমন, পোল্যান্ডের সিমন মারচিনিয়াক, ইংল্যান্ডের মাইকেল অলিভার, ফ্রান্সের ক্লেমঁ তুরপাঁসহ বিশ্বের শীর্ষ ম্যাচ কর্মকর্তারা।

দেশভিত্তিক প্রতিনিধিত্বে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সর্বোচ্চ ৯ জন করে ম্যাচ অফিসিয়াল নির্বাচিত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স ও ইংল্যান্ড থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রেফারি অন্তর্ভুক্ত হয়েছেন।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy