শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিলেট বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে একই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
সোমবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এদিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিন তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির আভাস রয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তনশীল অবস্থা বিরাজ করতে পারে। জনগণকে স্থানীয় পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।