
ফাইল ছবি
আজ শনিবার (১১ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা ও শোক প্রকাশ করে। পরে মন্ত্রণালয়ের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টেও বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, লেবাননে সাম্প্রতিক হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যে চলমান শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ এসব হামলার তীব্র নিন্দা জানায়।

এছাড়া বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক মিস দীপালির মৃত্যুর ঘটনাতেও গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছে সরকার।