‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‍্যাব’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

2026-04-11T16:27:49+00:00
2026-04-11T16:27:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‍্যাব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ৩১)
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না, শিগগিরই তালিকা ধরে অভিযানে নামা হবে।’

এছাড়া গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

জানানো হয়, পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ হাজার ৬৪ লিটার ভোজ্যতেল জব্দের কথাও জানিয়েছেন র‍্যাব।

  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  র‍্যাব 

Loading...
Loading...

জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy