নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে টিকে গেলেন সাইফ-আফিফ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সবশেষ সিরিজে ৩ ম্যাচে মোট রান ৫২। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ফিফটি সবেমাত্র ১টি। তবে সাইফ হাসানের ওপর

2026-04-11T18:48:27+00:00
2026-04-11T18:48:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে টিকে গেলেন সাইফ-আফিফ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৭)
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের দলে আছেন আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান (ডানে)
X

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের দলে আছেন আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান (ডানে)

সবশেষ সিরিজে ৩ ম্যাচে মোট রান ৫২। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ফিফটি সবেমাত্র ১টি। তবে সাইফ হাসানের ওপর এখনই ভরসা হারাচ্ছেন না বিসিবির নির্বাচকরা। আর তাইতো নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে রাখা হয়েছে এই ব্যাটসম্যানকে। এ ছাড়া নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন আফিফ হোসেনও। 

সবশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংস ব্যাট করে তার রান ১৪ ও অপরাজিত ৫। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ইনিংস মিলিয়ে করেছিলেন ৬৭ রান। তবু তিনি ধরে রাখতে পেরেছেন জাদীয় দলে নিজের জায়গা। তিন ম্যাচের সিরিজটির প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করা হয় শনিবার দুপুরে। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের গড়া প্রথম দল এটিই। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচকের সঙ্গে ছিলেন অন্য তিন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরিও।

সবশেষ সিরিজে পাকিস্তানকে হারানো স্কোয়াডই অপরিবর্তিত রাখা হয়েছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত থাকা মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও তানজিদ হোসেন ফিরে আসবেন এই সিরিজে খেলতে। 

আগের সিরিজের দল থেকে কোনো পরিবর্তন না আনার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার,‘ আমরা যখন দলটা দেখেছি, তখন মনে হয়েছে, গত সিরিজটায় আমরা সফল হয়েছিলাম। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু ক্রিকেটার হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু ক্রিকেটার নতুন এসেছে। আমাদের পলিসি হচ্ছে, যখন কেউ আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে, তারা খারাপ খেলেনি। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, যার জন্য আমরা এই সিরিজে দলে বড় ধরণের বদল আনিনি।’

এ ছাড়া দল নির্বাচনের ধারাবাহিকতা ধরে রাখা ও পর্যাপ্ত সুযোগ দেওয়ার নীতির এই কারণেই সাইফ-আফিফকে দলে রেখে দেওয়া হয়েছে, জানালেন হাবিবুল। বাংলাদেশ যদিও পিএসএল থেকে ক্রিকেটারদের ফেরত আনছে, নিউ জিল্যান্ড বেছে নিয়েছে ভিন্ন পথ। আইপিএল ও পিএসএলে থাকা ক্রিকেটারদের বাইরে রেখে দ্বিতীয় বা তৃতীয় সারির দল পাঠাচ্ছে তারা। বাংলাদেশ কেন সেরা দল মাঠে নামাচ্ছে, সেটি তুলে ধরলেন প্রধান নির্বাচক।

তিনি বলেন,‘ আমরা বিশ্বকাপের আগে কোনো বড় পরিবর্তন করতে চাই না। যদি কাউকে দেখতে হয়, তবে আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে দেখে নেব। বাংলাদেশ দলের প্রথম অগ্রাধিকার হচ্ছে ম্যাচ জেতা। জেতার জন্যই আমরা সেরা দলটি সাজাব। এর মধ্যে আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছি। তবে জেতার মানসিকতা স্যাক্রিফাইস করে নয়।’

সিরিজটি খেলতে সোমবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে আগামী শুক্রবার, পরেরটি রোববার।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy