জাতীয় দলের একাদশ গঠনেও ভূমিকা রাখতে চান নির্বাচকরা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

জাতীয় দল, এইচপি কিংবা ‘এ’ দলের স্কোয়াড গঠনের কাজ করেন বিসিবির নির্বাচকরা। আর সেই স্কোয়াড থেকে কারা একাদশে

2026-04-11T18:55:20+00:00
2026-04-11T18:55:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় দলের একাদশ গঠনেও ভূমিকা রাখতে চান নির্বাচকরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২২)
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন
X

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন

জাতীয় দল, এইচপি কিংবা ‘এ’ দলের স্কোয়াড গঠনের কাজ করেন বিসিবির নির্বাচকরা। আর সেই স্কোয়াড থেকে কারা একাদশে খেলবেন সেটা নির্বাচন করেন কোচ, অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট। তবে এবার নিজেদের কাজে কিছুটা পরিবর্তন চায় বিসিবির নির্বাচক প্যানেল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সভাকক্ষে শনিবার বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করছি। আমাদের কাছে তো অন্তত উত্তরটা স্পষ্ট থাকা দরকার। অঙ্কন সুযোগ পায়নি, ওকে বাদ দিতে নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে। কাউকে সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না। এ কারণেই মূলত সেইম ( আগের) দল রেখে দেওয়া।’

‘একাদশ কোচ-ক্যাপ্টেনের কল। তবে নির্বাচকদের মতামতের একটা জায়গা থাকা উচিৎ। এমন নয় নির্বাচকরাই একাদশ জানাবেন। তবে তারা যেন মতামত বা চাহিদা জানাতে পারেন।’-যোগ করেন তিনি।

তবে নির্বাচকদের এই চাওয়া কি বোর্ড মানবে? এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘এটা এমন কিছু না যে আউট অব দ্যা বুক। একাদশ কিন্তু নির্বাচকরা করে দেন না, তারা প্রাধান্য জানাতে পারেন। মনে হয় না এটা নিয়ে সমস্যা হবে।’

দল ঘোষণার মধ্যেই নিজেদের কাজ সীমাবদ্ধ রাখতে চাইছেন না নির্বাচকরা, ‘দল দিয়েই দায়িত্ব শেষ হয় না। কাউকে কেন বাদ দেওয়া হলো সেটা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। ১৫ জন নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের ভাবনা হবে ২৫-৩০ জন নিয়ে। তাদের যেন মোটিভেটেড রাখতে পারি এটাও আমাদের কাজ।’
সাকিব ইস্যুতে প্রধান নির্বাচকের পরিষ্কার বার্তা

এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে দল ঘোষণার পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সাকিব আল হাসান। জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা আপাতত ঝুলে আছে, যেখানে নির্বাচকরা বলছেন সবকিছু নির্ভর করছে প্রস্তুতি ও চলমান পরিস্থিতির ওপর।

নতুন করে প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সাকিবের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। দল ঘোষণার পর তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। তাকে জিজ্ঞাসা করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই।

ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে। সাবেক অধিনায়ককে দীর্ঘমেয়াদে দলে পাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’

এর আগে বিসিবির আগের কমিটির সময় থেকেই সাকিবকে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এখনো জাতীয় দলে ফেরা হয়নি এই অভিজ্ঞ অলরাউন্ডারের।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy