পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝ পথেই ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের

2026-04-11T19:03:28+00:00
2026-04-11T19:03:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ৩১)
পারভেজ হোসেন ইমন
X

পারভেজ হোসেন ইমন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝ পথেই ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি২০ সিরিজেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমনের পিএসএল দল লাহোর কালান্দার্স জানায়, ‘৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে আসিফ আলীর সঙ্গে মাঠে সংঘর্ষের পর এই চোটে পড়েন ইমন। পরবর্তী এমআরআই স্ক্যানে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে বলা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সতর্ক মূল্যায়নের পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিবর্তে বিকল্প খেলোয়াড়ের নাম দ্রুতই ঘোষণা করা হবে।’

বাংলাদেশের টি২০ দলে নিয়মিত সদস্য ইমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ২১ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল। এখন এই চোটের কারণে তার সময়মতো সুস্থ হয়ে ওঠা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

ইমন এবারই প্রথম পিএসএলে খেলেছেন। তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে করেছেন ৭১ রান। তার মধ্যে মুলতানের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের একটি ইনিংস রয়েছে। তার আজ রাতেই দেশে ফেরার কথা রয়েছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy