সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল দেশের মাটিতে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুই

2026-04-11T19:12:54+00:00
2026-04-11T19:12:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ২৩)
X

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল দেশের মাটিতে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে সিরিজটি দেখতে পারবেন দর্শকরা।

টিকিট বিক্রি শুরু হচ্ছে শনিবার সন্ধ্যা থেকেই। এই সিরিজে মিরপুর ও চট্টগ্রাম দুই ভেন্যুতেই টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বরাবরের মতো এবারো অনলাইনে সব টিকিট কাটা যাবে।ওয়েবসাইটে ১১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে টিকিট কেনা যাবে।

মিরপুরের ম্যাচগুলোতে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, ক্লাব হাউজ অর্থাৎ শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ২৫০০ টাকায়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২০০ টাকা। এই দামে কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। এছাড়া ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ প্যাভিলিয়ন এন্ডের টিকিট ২৫০০ টাকায় কেনা যাবে।

সূচি অনুযায়ী ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 

অন্যদিকে, ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি২০ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ টি২০।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy