আবারও বৈভবের ১৫ বলে ফিফটি, হুমকিতে ছিল গেইলের রেকর্ড!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মাত্র ১৫ বছর বয়সে আইপিএলে তাণ্ডব চালিয়েই যাচ্ছেন রাজস্থান রয়্যালস তারকা বৈভব সূর্যবংশী। চলতি মৌসুমে দ্বিতীয়বার ১৫ বলে

2026-04-11T19:30:20+00:00
2026-04-11T19:30:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও বৈভবের ১৫ বলে ফিফটি, হুমকিতে ছিল গেইলের রেকর্ড!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ৪৬)
: আবারও ১৫ বলে ফিফটি রাজস্থান রয়্যালস তারকা  বৈভব সূর্যবংশীর।
X

: আবারও ১৫ বলে ফিফটি রাজস্থান রয়্যালস তারকা বৈভব সূর্যবংশীর।

মাত্র ১৫ বছর বয়সে আইপিএলে তাণ্ডব চালিয়েই যাচ্ছেন রাজস্থান রয়্যালস তারকা বৈভব সূর্যবংশী। চলতি মৌসুমে দ্বিতীয়বার ১৫ বলে হাফসেঞ্চুরি করেছেন। সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং আক্রমণকে কার্যত পাড়ার বোলিং বানিয়ে খেলেছেন বিস্ফোরক ইনিংস। যেভাবে খেলছিলেন তাতে ক্রিস গেইলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও হুমকিতে পড়ে যাচ্ছিলো!

শেষ পর্যন্ত অবশ্য অক্ষত থেকেছে গেইলের রেকর্ড। ২৫ বলে ৭৮ রানে থেমেছেন তিনি। বৈভবের ম্যাচসেরা ইনিংসে ভর করেই ২০২ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ১২ বল হাতে রেখে স্পর্শ করে রাজস্থান রয়্যালস। 

এদিন খেলার সময় জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমারের মতো বোলারদের বেধড়ক পিটিয়েছেন বৈভব। যেন বোলার নয়, প্রতিপক্ষের নাম বা খ্যাতি কিছুই তাকে প্রভাবিত করছে না। নিজের স্বাভাবিক খেলাতেই আস্থা রেখে চোখে পড়া প্রতিটি বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে। 

তার বিধ্বংসী ইনিংস আবারও প্রমাণ করেছে বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত এই কিশোর। দ্বিতীয় মৌসুমে চাপ নিয়ে যেসব আলোচনা ছিল, তা কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি।

বৈভব শুরু থেকেই আগ্রাসী ছিলেন। হ্যাজলউডের প্রথম চার বল থেকেই তুলে নেন ১৮ রান! একটি বাউন্ডারির পর মারেন টানা তিনটি চার ও একটি বিশাল ছক্কা। ভুবনেশ্বরও রেহাই পাননি, টানা দুটি ছক্কায় তিনি পৌঁছে যান মাত্র ১৫ বলে পঞ্চাশে। যা চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংস-এর বিপক্ষেও করেছিলেন। তাতে আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ডে আবারও নাম তুলেছেন তিনি। 

বৈভবের এই তাণ্ডবেই মূলত বেঙ্গালুরুর দেওয়া ২০২ রানের লক্ষ্য খুব দ্রুতই সহজ হয়ে যায়। মাত্র ৮.১ ওভারেই ২ উইকেটে ১২৯ রান তুলে ফেলে রাজস্থান। ওই স্কোরে বৈভবের বিদায়ের পর বাকি পথটা সামাল দেন ধ্রুব জুরেল। ৪৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।  

এর আগে ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিল বেঙ্গালুরু। ৬ উইকেটে স্কোর ছিল ৯৪! সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক রজত পতিদার। ৪০ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতে ছিল চারটি ছক্কা ও চারটি চার। অন্যপ্রান্তে উইকেট পড়লেও তিনি ইনিংসের গতি ঠিক রাখেন।

বিরাট কোহলি করেন ১৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস। শেষদিকে ইমপ্যাক্ট সাব ভেঙ্কটেশ আইয়ার ১৫ বলে ২৯ রান যোগ করে দলকে ২০০ পার করতে সাহায্য করেন। শেষ ওভারে সন্দীপ শর্মার বলে ২১ রান তুলে বেঙ্গালুরুকে ৮ উইকেটে ২০১ রানে পৌঁছে দিতে ভূমিকা রাখেন তিনি।

আইপিএলে দ্রুততম ফিফটি (বলের হিসেবে)

* ১৩ বল: যশস্বী জয়সওয়াল (২০২৩)
* ১৪ বল: লোকেশ রাহুল (২০১৮)
* ১৫ বল: ইউসুফ পাঠান (২০১৪)
* ১৫ বল: বৈভব সূর্যবংশী (২০২৬) 
* ১৫ বল: বৈভব সূর্যবংশী (২০২৬) 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy