আরামবাগকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ফুটবল লিগে প্রথমার্ধে ছড়ি ঘোরালেও দ্বিতীয়ার্ধে চাপে ছিল বসুন্ধরা কিংস। তার পরও শনিবার শেষ পর্যন্ত আরামবাগ ক্রীড়া

2026-04-11T19:51:41+00:00
2026-04-11T19:51:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরামবাগকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৭)
বাংলাদেশ ফুটবল লিগে শনিবার সতীর্থের সঙ্গে দোরিয়েলতনের উদযাপন (৯ নম্বর জার্সি)।
X

বাংলাদেশ ফুটবল লিগে শনিবার সতীর্থের সঙ্গে দোরিয়েলতনের উদযাপন (৯ নম্বর জার্সি)।

বাংলাদেশ ফুটবল লিগে প্রথমার্ধে ছড়ি ঘোরালেও দ্বিতীয়ার্ধে চাপে ছিল বসুন্ধরা কিংস। তার পরও শনিবার শেষ পর্যন্ত আরামবাগ ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এদিনের এই জয়ে টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। তাদের অর্জন ২৭ পয়েন্ট।

দিনের অন্যম্যাচে পুলিশ এফসিকে ২-০ গোলে হারানো ফর্টিস এফসি ২৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আর ৯ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে আরামবাগ ক্রীড়া সংঘ। 

ফেডারেশন কাপে দুই দলের সবশেষ লড়াইয়ে ছিল বসুন্ধরার একাধিপত্য। ৫-০ গোলে আরমাবাগকে বিধ্বস্ত করেছিল তারা। লিগে অবশ্য তার ধারকাছেও ছিল না কিংস। কিংস অ্যারেনায় দলীয় আক্রমণে ২৪ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। বক্সে ঢুকে বাইলাইনের একটু ওপর থেকে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর উদ্দেশে কাটব্যাক করেন। তার পর নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রতি আক্রমণ থেকে ২৮ মিনিটে দ্বিতীয় গোলেও তুলে নেয় বসুন্ধরা। এবার জাল কাঁপান এমানুয়েল সানডে। 

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে আরামবাগ। ৬৩ মিনিটে একটি গোল শোধ দেন ল্যানটেই মিলস। যদিও পরে আর গোল পায়নি তারা। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy