শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মৌসুমের শেষ দিকে একের পর এক হোঁচটে টানা তিন বছর ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল আর্সেনাল। এবারো কি

2026-04-11T20:10:45+00:00
2026-04-11T20:10:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল আর্সেনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ২৩)
প্রিমিয়ার লিগে হেরে হতাশ আর্সেনালের ফুটবলাররা-ইন্টারনেট
X

প্রিমিয়ার লিগে হেরে হতাশ আর্সেনালের ফুটবলাররা-ইন্টারনেট

মৌসুমের শেষ দিকে একের পর এক হোঁচটে টানা তিন বছর ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল আর্সেনাল। এবারো কি সেই দুর্ভাগ্য বরণ করে নিতে হবে তাদেরকে! আজ শনিবার (১১ এপ্রিল) ঘরের মাঠে এফসি বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলের হারে এই শঙ্কা জাগা অমূলক নয়।

গত বছর এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথ তাদের ক্লাব ইতিহাসের প্রথম জয় পেয়েছিল। একই ব্যবধানে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিল তারা। এবার একই পরিণতির শিকার গানাররা। চলতি মৌসুমের চতুর্থ হারে শিরোপার দৌড়ে বিশাল ধাক্কা খেল মিকেল আর্তেতার দল। ৩২ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষেই তারা। তবে এই হার ম্যানসিটিকে চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ করে দিলো। দুই ম্যাচ কম খেলে মাত্র ৯ পয়েন্ট পেছনে থেকে গানারদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি।

আগামীকাল রোববার চেলসির বিপক্ষে খেলবে ম্যানসিটি। সেই ম্যাচ জিতলে পেপ গার্দিওলার দল আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয়ে নামাবে। আর পরের রোববার এমিরেটসে মুখোমুখি হবে দুই দল। বলা যায়, এই ম্যাচই হতে যাচ্ছে চলতি প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারক।

১৭ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। ভিক্টর গিওকেরেস পেনাল্টি স্পট থেকে গোল করে আর্সেনালকে সমতা এনে দেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮তম গোলের পর তিনি দ্বিতীয়ার্ধে আরেকবার জাল কাঁপান। কিন্তু অফসাইডের পতাকা ওড়ে। এরপর আরেকবার তাদের জালে বল জড়িয়ে হতাশ করে অতিথি দল। ৭৪তম মিনিটে বোর্নমাউথকে ফের এগিয়ে দেন অ্যালেক্স স্কট। আর্তেতার দল এই ধাক্কা সামলে ওঠার জন্য প্রয়োজনীয় গোল আর করতে পারেনি।
কারাবাও কাপের ফাইনালে সিটি এবং এফএ কাপে সাউদাম্পটনের কাছে হেরে বিদায় নেওয়ার পর ঘরোয়া ফুটবলে এনিয়ে টানা তৃতীয় পরাজয় দেখল আর্সেনাল। তাতে ২২ বছরে তাদের প্রথম ট্রফি জয়ের শঙ্কা আরও ঘোরতর হলো। এমন ফলাফলে শেষ বাঁশি বাজতেই দুয়ো শুনতে হয়েছে কোচ ও খেলোয়াড়দের। 

এনিয়ে প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল বোর্নমাউথ, যা তাদের ক্লাব ইতিহাসে দীর্ঘতম। এই জয়ে ৩২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ১৩ থেকে নবম স্থানে উঠে এসেছে তারা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy